ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পের আগাম সতর্কতা পেতে গুগলের অ্যালার্ট চালু করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। যদিও ভূমিকম্পের সঠিক সময় ও স্থান আগে থেকে নির্ভুলভাবে জানা সম্ভব নয়, তবুও আধুনিক প্রযুক্তির সাহায্যে অনেক ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক দশ সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়। এই অল্প সময়ও জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমনই একটি সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেম’ নামের এই সিস্টেমের মাধ্যমে ভূমিকম্প শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। ফলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন

বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলেরোমিটার সেন্সর ব্যবহার করে গুগল এই ব্যবস্থা পরিচালনা করে। কোনো এলাকায় একাধিক ফোন একই ধরনের কম্পন শনাক্ত করলে সেই তথ্য বিশ্লেষণ করে গুগল বুঝতে পারে ভূমিকম্পের সম্ভাবনা আছে কি না। যদি ভূমিকম্প শনাক্ত হয়, তাহলে আশপাশের ব্যবহারকারীদের ফোনে দ্রুত সতর্কবার্তা পাঠানো হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকা মানুষ কয়েক সেকেন্ড সময় পেতে পারেন নিরাপদ পদক্ষেপ নেওয়ার জন্য।

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান।
২. সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশন নির্বাচন করুন।
৩. সেখানে আর্থকোয়াক অ্যালার্টস অপশনে ট্যাপ করুন।
৪. ফিচারটি বন্ধ থাকলে টার্ন অন বা এনাবেল করুন।
কিছু ফোনে এই অপশনটি লোকেশন বা অ্যাডভান্সড সেটিংসের ভেতরেও থাকতে পারে।

কোন শর্তগুলো পূরণ থাকতে হবে
গুগলের ভূমিকম্প সতর্কতা পেতে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে—

ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

লোকেশন সার্ভিসেস (জিপিএস) চালু থাকতে হবে।

ফোনে সর্বশেষ গুগল প্লে সার্ভিসেস ইনস্টল থাকতে হবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত হতে হবে।

গুগল সাধারণত দুই ধরনের সতর্কবার্তা পাঠায়—
বি অ্যাওয়্যার অ্যালার্ট: কম মাত্রার কম্পনের ক্ষেত্রে এই সতর্কবার্তা আসে। এতে ব্যবহারকারীকে সতর্ক থাকতে বলা হয়।
টেক অ্যাকশন অ্যালার্ট: শক্তিশালী ভূমিকম্পের ক্ষেত্রে এই অ্যালার্ট পুরো স্ক্রিন জুড়ে দেখা যায় এবং জোরালো শব্দের মাধ্যমে ব্যবহারকারীকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়।

আইফোন ব্যবহারকারীরা কী করবেন
গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস মূলত অ্যান্ড্রয়েডের জন্য তৈরি। তবে আইফোন ব্যবহারকারীরা স্থানীয় দুর্যোগ সতর্কতা, সরকারি জরুরি বার্তা বা তৃতীয় পক্ষের ভূমিকম্প সতর্কতা অ্যাপ ব্যবহার করতে পারেন।

ভূমিকম্পের সতর্কবার্তা পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ পদক্ষেপ নিতে হবে—

মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

জানালা, কাচ বা ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন।

লিফট ব্যবহার করবেন না।

বাইরে থাকলে খোলা স্থানে চলে যান।

ভূমিকম্প ঠেকানো সম্ভব না হলেও আগাম সতর্কতা ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গুগলের এই ফিচারটি সক্রিয় থাকলে জরুরি মুহূর্তে কয়েক সেকেন্ডের মূল্যবান সময় পাওয়া যায়, যা অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য যথেষ্ট হতে পারে। তাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে এখনই একবার দেখে নিন আপনার ফোনে ভূমিকম্প সতর্কতা ফিচারটি চালু আছে কি না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ দিতে আসছে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা। বাংলালিংক গ্রাহকদের জন্য স্টারলিংক প্রযুক্তির এ সুবিধা দুর্গম পাহাড়, উপকূল, সমুদ্র ও নেটওয়ার্কবিহীন এলাকায় যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ সেবার প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে বিনা মূল্যে স্যাটেলাইট সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। যেভাবে চালু করবেন সেবা এ সেবা ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ফোন, ডিশ, অ্যান্টেনা কিংবা বিশেষ কোনো যন্ত্র কেনার প্রয়োজন নেই। তবে শুধু ফোরজি ফোন ও বাংলালিংক সিম থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে না। এ জন্য ফোনের সামঞ্জস্য, স্যাটেলাইট কাভারেজ এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সেবাটি নিজের নম্বরে চালু আছে কি না, তা জানতে বাংলালিংকের মাইবিএল (MyBL) অ্যাপ ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে অপারেটরের গ্রাহকসেবায়। পাশাপাশি ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখা এবং ফোরজি সুবিধা সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করতে হবে। আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে? স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করে জটিল সেটআপ করার প্রয়োজন নেই। তবে ফোনটি এ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অপারেটরের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। কখন স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে ফোন? প্রচলিত মোবাইল টাওয়ারের কাভারেজের বাইরে চলে গেলে উপযুক্ত ফোন স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে খোলা আকাশের নিচে থাকা সুবিধাজনক। ভবন, পাহাড় বা অন্য কোনো বড় বাধা সংযোগে প্রভাব ফেলতে পারে। তবে নেটওয়ার্কের বাইরে গেলেই স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট সংযোগ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। ফোনের মডেল, ব্যবহারকারীর অবস্থান, স্যাটেলাইট কাভারেজ ও অপারেটরের নির্ধারিত শর্তের ওপর সেবাটি নির্ভর করবে। প্রথম মাসে ফ্রি, এরপর কী? বাংলালিংকের ঘোষিত অফার অনুযায়ী, সেবা চালুর প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্যাটেলাইট সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেও এ সুবিধা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের এসএমএস দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন প্যাকে এ সুবিধা পাওয়া যাবে, অফারটি পেতে অতিরিক্ত শর্ত রয়েছে কি না এবং সুবিধা গণনার তারিখ কী এসব তথ্য বাংলালিংকের আনুষ্ঠানিক নির্দেশনা থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন। স্যাটেলাইট সংযোগে কী করা যাবে? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করাই এ সেবার মূল উদ্দেশ্য। দুর্গম এলাকা, সমুদ্র, উপকূল কিংবা দুর্যোগের সময় প্রচলিত নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়লে এ প্রযুক্তি কাজে আসতে পারে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজিং, অবস্থানভিত্তিক কিছু সুবিধা এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে সব অ্যাপ বা অনলাইন সেবা এতে কাজ করবে না। প্রচলিত ফোরজি বা ফাইভজি ইন্টারনেটের মতো উচ্চগতির সংযোগও আশা করা ঠিক হবে না। ডিশ বা অ্যান্টেনা বসানোর প্রয়োজন নেই প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির পার্থক্য রয়েছে। সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে ডিশ বা অ্যান্টেনা বসাতে হয়। কিন্তু ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিতে সামঞ্জস্যপূর্ণ মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফলে বাড়ি বা অফিসে আলাদা ডিশ বসানোর প্রয়োজন হয় না। তবে ফোনের সামঞ্জস্য এবং অপারেটরের সেবার আওতাভুক্ত হওয়া জরুরি। অন্য অপারেটরের গ্রাহকেরা কি পাবেন? বাংলাদেশে সেবাটি বাংলালিংক গ্রাহকদের জন্য চালুর কথা বলা হয়েছে। অন্য অপারেটরের গ্রাহকেরা একই সুবিধা পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ, শুধু ফোরজি ফোন থাকলেই স্টারলিংকভিত্তিক এ সেবা ব্যবহার করা যাবে না। প্রয়োজন হবে সামঞ্জস্যপূর্ণ ফোন, উপযুক্ত সিম এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা। সংযোগ না পেলে করণীয় ফোনে ফোরজি সুবিধা থাকা সত্ত্বেও স্যাটেলাইট সংযোগ না পেলে প্রথমে ফোনের সফটওয়্যার ও নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করতে হবে। এরপর মাইবিএল অ্যাপে সেবাটি নম্বরে চালু আছে কি না, তা দেখতে হবে। এসব পরীক্ষা করার পরও সংযোগ না পেলে বাংলালিংকের গ্রাহকসেবায় যোগাযোগ করে ফোনের সামঞ্জস্য, নম্বরের যোগ্যতা, কাভারেজ এবং অফারের শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়াই ভালো। আরটিভি/এসকে
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
আরও পড়ুন
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত