ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রায় দুই ঘণ্টার বিভ্রাট শেষে আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েন।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানান।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ডেস্কটপ ব্যবহারকারীরা। অনেকেই ফেসবুকে লগইন করতে পারেননি, কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দেরি হয়েছে, আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছিল না। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে কম সংখ্যক ব্যবহারকারী এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা আবারও স্বাভাবিকভাবে চালু হয়। ফলে ব্যবহারকারীরা পুনরায় লগইন, নিউজফিড ব্রাউজিং এবং অন্যান্য ফিচার ব্যবহার করতে সক্ষম হন।

আরও পড়ুন

তাৎক্ষণিকভাবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়িতে পড়ে থাকা ফোন দিয়ে যেভাবে বানাবেন সিকিউরিটি ক্যামেরা
নতুন স্মার্টফোন কেনার পর পুরোনো ফোনটি অনেকেরই আলমারি বা ড্রয়ারে পড়ে থাকে। সেই অব্যবহৃত ফোনটিকেই চাইলে বাড়ির নিরাপত্তার কাজে ব্যবহার করা যায়। আলাদা সিসিটিভি ক্যামেরা না কিনেও একটি পুরোনো স্মার্টফোনকে সাধারণ সিকিউরিটি ক্যামেরায় পরিণত করা সম্ভব।
বাড়িতে পড়ে থাকা ফোন দিয়ে যেভাবে বানাবেন সিকিউরিটি ক্যামেরা
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি ভয়ংকর ম্যালওয়্যার ব্যবহারকারীর ফোন থেকে ওটিপি, ব্যক্তিগত তথ্য, এমনকি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তাও সংগ্রহ করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল এআই ছবি বানাবেন যেভাবে
নতুন আইফোন বাজারে আসার আগেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল। বিশেষ করে দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় নানা ধরনের মজার পোস্ট। এবার আইফোন ১৮ ঘিরেও ছড়াচ্ছে এমনই কিছু হাস্যরসাত্মক কনটেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘আইফোন কিনতে কিডনি বিক্রি’ ধরনের এআই ছবি।
আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল এআই ছবি বানাবেন যেভাবে
বিশ্বজুড়ে এআইয়ের নেতিবাচক প্রভাব, বড় পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্টরা 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবাধ অগ্রযাত্রায় বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা তীব্র হচ্ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই সিস্টেমের অনাকাঙ্ক্ষিত আচরণ ও অনিয়ন্ত্রিত সাইবার হামলার নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে তৈরি করছে নতুন শঙ্কা।
বিশ্বজুড়ে এআইয়ের নেতিবাচক প্রভাব, বড় পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্টরা 
আরও পড়ুন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে সোনা লুট, গ্রেপ্তার ২
ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাকশন, আটকে দেওয়া হলো শিক্ষার্থীর সনদ
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল