ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি জমা হয় হোয়াটসঅ্যাপে। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন কিনলে গুরুত্বপূর্ণ এসব তথ্য ফিরে পেতে প্রয়োজন হয় ব্যাকআপ। এত দিন গুগল ড্রাইভ বা আইক্লাউডে এই ব্যাকআপ রাখা যেত। তবে এবার নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। সেখানে নির্দিষ্ট পরিমাণ জায়গা বিনামূল্যেই পাওয়া যাবে। কিন্তু বেশি স্টোরেজ প্রয়োজন হলে টাকা খরচ করে নিতে হতে পারে সাবস্ক্রিপশন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েববিটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ক্লাউড স্টোরেজ ফিচারটি এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে। নির্বাচিত কয়েকজন অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউডেও চ্যাট ব্যাকআপ রাখতে পারবেন।

নতুন এই পরিষেবায় ব্যবহারকারীদের ২জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যাদের আরও বেশি জায়গা প্রয়োজন, তাদের জন্য থাকবে পেইড সাবস্ক্রিপশন।

প্রাথমিক রিপোর্টে ভারতে দুটি সাবস্ক্রিপশন প্ল্যানের কথা জানা গিয়েছে। এর মধ্যে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামক প্ল্যানের আওতায় মাসে ৭৯ রুপি খরচ করলে সর্বোচ্চ ১০০জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। আর ‘মেটা ওয়ান কোর’ নামক এই প্ল্যানে মাসিক খরচ হতে পারে ৫৪৯ রুপি। এতে সর্বোচ্চ ৪ টেরাবাইট স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সম্ভাব্য মূল্য। চূড়ান্ত দাম সংস্থার ঘোষণার পরই নিশ্চিত হবে।

রিপোর্ট অনুযায়ী, পেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও শেষ ব্যাকআপটি চার মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের সার্ভারে রাখা হতে পারে। এই সময়ের মধ্যে সাবস্ক্রিপশন চালু না করলে ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই পরিষেবাটি ব্যবহার করলে সাবস্ক্রিপশনের মেয়াদ খেয়াল রাখা জরুরি।

এছাড়া জানা গেছে, নতুন ক্লাউড স্টোরেজে রাখা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড, পাসকি অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করতে পারবেন। যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চান, তাদের গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যবহার করতে হবে।

এখনো নির্বাচিত অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের পরীক্ষা চলছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা শুরু হতে পারে। তবে কবে সবার জন্য ফিচারটি চালু হবে, তা এখনো জানায়নি মেটা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
আরও পড়ুন
জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, টাকা ঢেলেছিলেন জুলাই আন্দোলন দমনে
নতুন ২৫৬ সেতু নির্মাণের উদ্যোগ, খরচ ধরা হলো যত টাকা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, অতঃপর...