ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা, জানাল মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত

অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, ছবি এবং সাইবার প্রতারণা রোধে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবার বিনামূল্যে নতুন ধরনের ‘ভেরিফায়েড ব্যাজ’ চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার তথ্যমতে, এই ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনো অ্যাকাউন্ট প্রকৃত ব্যক্তির, নাকি এআই ব্যবহার করে তৈরি করা ভুয়া পরিচয়। এটি ‘মেটা ভেরিফায়েড’-এর মতো অর্থের বিনিময়ে পাওয়া যাবে না; বরং যোগ্য সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে এই সুবিধা পাবেন।

যেভাবে মিলবে ব্যাজ

ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। পরে ফেসবুক সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যাচাই সফল হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ব্যাজ যুক্ত করা হবে।

যারা এই সুবিধা পাবেন না

মেটা জানিয়েছে, নিচের যেকোনো শর্ত প্রযোজ্য হলে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না।

* ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে।

*ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ না করলে বা অ্যাকাউন্ট সচল অবস্থায় না থাকলে।

*অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে।

*ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

*সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাইয়ে সফল না হলে।

কোথায় দেখা যাবে ব্যাজ

পরিচয় যাচাই সম্পন্ন হলে এই ভেরিফায়েড ব্যাজ শুধু ব্যবহারকারীর প্রোফাইলেই নয়, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও প্রদর্শিত হবে।

তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কেবল একজন ব্যবহারকারী বাস্তব ব্যক্তি কি না, সেটির প্রমাণ বহন করবে। এটি কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা আচরণের নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন, তথ্য আদান-প্রদান বা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বর্তমানে ফিচারটি বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

সূত্র: এনগ্যাজেট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!
মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকছে যেসব ফিচার
যেভাবে অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল মেটার এআই মডেল
মোদিকে ঘিরে বিকৃত ছবি-ভিডিও, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা