ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠছে সাইবার প্রতারক চক্র। শুধু ওটিপি হাতিয়ে নেওয়াই নয়, এখন ভুয়া কাস্টমার কেয়ার, নকল ব্যাংকিং ওয়েবসাইট, রিমোট অ্যাক্সেস অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের সংবেদনশীল তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার ঘটনা বাড়ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ প্রতারণার পেছনে প্রযুক্তিগত ত্রুটির চেয়ে ব্যবহারকারীর অসতর্কতাই বড় কারণ। তাই কয়েকটি সাধারণ ভুল এড়াতে পারলেই আর্থিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, যে পাঁচটি ভুল সবচেয়ে বেশি ঝুঁকির কারণ-

১. ভুয়া কাস্টমার কেয়ারের ফাঁদে পড়া: প্রতারকরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ফোন করে কেওয়াইসি হালনাগাদ, অ্যাকাউন্ট বন্ধ বা লেনদেন আটকে যাওয়ার ভয় দেখিয়ে ওটিপি, পিন, সিভিভি কিংবা কার্ডের তথ্য জানতে চায়। ব্যাংক কখনোই এসব গোপন তথ্য ফোনে চায় না।

২. নকল ওয়েবসাইটে লগইন করা: এসএমএস, ই-মেইল বা মেসেঞ্জারে পাঠানো সন্দেহজনক লিংকে ক্লিক করে ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটে প্রবেশ করলে লগইন তথ্য সরাসরি প্রতারকদের হাতে চলে যেতে পারে।

৩. অচেনা অ্যাপ ইনস্টল করা: ক্যাশব্যাক, সহজ ঋণ বা অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে অনেক অ্যাপ ইনস্টল করানো হয়। এসব অ্যাপ ফোনের অনুমতি নিয়ে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সংগ্রহ করতে পারে। তাই শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

৪. পাবলিক ওয়াই-ফাইয়ে ব্যাংকিং লেনদেন: বিমানবন্দর, রেস্তোরাঁ বা অন্যান্য উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করে আর্থিক লেনদেন করলে তথ্য চুরির ঝুঁকি থাকে। নিরাপদ লেনদেনের জন্য মোবাইল ডাটা বা বিশ্বস্ত ইন্টারনেট সংযোগ ব্যবহার করাই ভালো।

৫. একই পাসওয়ার্ড ব্যবহার করা: একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে একটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হলেই অন্যগুলোও ঝুঁকিতে পড়ে। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, ওটিপি, পিন বা সিভিভি কোনো অবস্থাতেই অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। সন্দেহজনক লিংক, কিউআর কোড বা অচেনা অ্যাপ এড়িয়ে চলতে হবে। ব্যাংকের নামে কোনো ফোন এলে তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্মার্টফোন ও ব্যাংকিং অ্যাপ নিয়মিত আপডেট রাখা এবং কোনো অস্বাভাবিক লেনদেন নজরে এলে দ্রুত ব্যাংককে জানানো জরুরি।

ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে সহজ করেছে, তবে একই সঙ্গে বেড়েছে সাইবার অপরাধের ঝুঁকিও। তাই সচেতনতা, তথ্য যাচাই এবং নিরাপদ ডিজিটাল অভ্যাসই কষ্টার্জিত অর্থ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
আরও পড়ুন
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট 
ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তায় ঝুঁকি, ৩১ অ্যাপ নিয়ে সতর্ক করল গোয়েন্দারা
অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, অতঃপর...
অনলাইন গেমে আসক্ত শিশু? বাড়ছে নতুন ঝুঁকি