ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
সাইবার জগতের প্রতীকী ছবি

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।

কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্ক ব্যবহার করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে প্রতারণা কঠোরভাবে দমনে পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ ও বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন এবং অবকাঠামো তৈরির কাজ চলছে।

সিআইডি জানিয়েছে, বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য চলতি বছর ২১ সেপ্টেম্বর গেজেট প্রকাশ হয়েছে। সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে।

এ ছাড়া সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও উন্নত ল্যাব পরিদর্শনের জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগ ও দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, সাইবার জালিয়াতি, হ্যাকিং ও অনলাইন হয়রানি সংক্রান্ত যেসব মামলা সিআইডিতে আসে, তা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ ক্ষেত্রে কর্মরত অফিসারদের সাইবার ট্রেনিং সেন্টার, ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউট (এফটিআই) ও ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চলমান ট্রেনিংয়ে নতুন নতুন মডিউল সংযোজন করা হচ্ছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের উদ্যোগে সম্প্রতি দেশব্যাপী সাইবার ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স চালু করা হয়েছে, যেখানে সিআইডি’র অফিসাররা অংশগ্রহণ করছেন।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে সাইবার অপরাধ সংক্রান্ত জিআর ৩২টি এবং সিআর ১৫৯টি মিলিয়ে মোট ১৯১ মামলা হয়েছে। এছাড়া সাইবার অপরাধের ঘটনায় এক বছরে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির তথ্যমতে সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের মাধ্যমে অনুমতি ছাড়া অন্যের ফেসবুক, ই-মেইল বা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে প্রতারণা করছে। এ ছাড়া ভুয়া লিংক বা ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়। পাশাপাশি অন্যের পরিচয় বা জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে প্রতারণা করা হয়ে থাকে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেটে বিভিন্ন জনকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও মানহানি করে সাইবার অপরাধীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ যেকোনো অপরাধ দমনে তৎপর রয়েছে। সমাজ থেকে অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ বর্তমানে তাদের প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অত্যন্ত জোরদার ও তৎপর ভূমিকা পালন করছে। এ ছাড়া ইন্টারনেটের অপব্যবহার, অনলাইন প্রতারণা এবং আর্থিক জালিয়াতি বৃদ্ধির প্রেক্ষাপটে পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার জন্য বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে সম্প্রতি মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধের মামলা তদন্তের ওপর ১০ দিনের একটি বিশেষ ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স শুরু হয়। এর মাধ্যমে পর্যায়ক্রমে ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, যারা পরবর্তীতে মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত বিশেষায়িত এই কোর্সের উদ্বোধন করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, সাইবার অপরাধ দমনে পুলিশ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে। সাইবার অপরাধীদের দমনে সক্ষমতা বৃদ্ধি করতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবিতে) একটি সাইবার ল্যাব রয়েছে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) একটি ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন হয়েছে। এছাড়াও ডিজিটাল মামলা তদন্তে ডিএমপি থেকে সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাইবার অপরাধে রাজধানীর রমনা বিভাগে ৮৮টি মামলা ও ১৬৩ জনকে গ্রেফতার, লালবাগ বিভাগে ২২টি মামলা ও ২৩ জনকে গ্রেপ্তার এবং ওয়ারী বিভাগে ১২টি মামলা ও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল বিভাগে ৩৩টি মামলা ও ৪৯ জনকে গ্রেপ্তার, তেজগাঁও বিভাগে ৫৩টি মামলা ও ৪৯ জনকে গ্রেপ্তার, মিরপুর বিভাগে ৩৩টি মামলা ও ২৭ জনকে গ্রেপ্তার, গুলশান বিভাগে ৩৮টি মামলা ও ৩৭ জনকে গ্রেপ্তার এবং উত্তরা বিভাগে ২৬টি মামলা ও ৩৪ জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া লিংক এবং আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতন করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তাদের তথ্যমতে দেশে সাইবার অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে বিশেষ করে হ্যাকিং, আর্থিক প্রতারণা এবং নারী ও শিশুদের টার্গেট করে করা অপরাধের হার বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-ভিত্তিক ভয়েস বা ভিডিও ক্লোনিং (ডিপফেক) ব্যবহার করে পরিচিত ব্যক্তির পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার নতুন অপরাধচক্র তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরির চেয়ে বর্তমানে সাইবার ক্রাইম বা ডিজিটাল জালিয়াতি অনেক বেশি আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিচ্ছে সরকার।
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
এবার চালু হলো ‘চ্যাটজিপিটি ওয়ালেট’, পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। তবে এ জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে। নতুন এ ব্যবস্থায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য খুঁজে দিতে ও কেনাকাটার পরামর্শ দিতে পারবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর ব্যবহারকারীর হয়ে কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করবে এআই এজেন্ট। তবে লেনদেনের চূড়ান্ত অনুমোদন থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করার সুযোগ পাবেন তিনি। এরপর ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে। যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট এ সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দিতে হবে না। লেনদেনের ক্ষেত্রে চ্যাটজিপিটি ওয়ালেট পেমেন্ট টোকেন ব্যবহার করবে। এটি প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না। তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতার কাছে পাঠানো হবে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করলেও গ্রাহকেরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কেনাকাটায় পাওয়া রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এ সুবিধা চালু করে প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কেনাকাটায় ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআই। এর মধ্যে রয়েছে ব্যয়ের সীমা নির্ধারণ, নির্দিষ্ট ধরনের পণ্য কেনার অনুমতি এবং কেনাকাটার সময়সীমা ঠিক করে দেওয়ার সুযোগ। এসব নির্দেশনার ভিত্তিতে ভবিষ্যতে ব্যবহারকারীর হয়ে আরও স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট। তবে এআইনির্ভর কেনাকাটার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কারণ, বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত কাজ সহজ করতে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের সেবায় এখনো এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা তুলনামূলক কম। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এআইনির্ভর বাণিজ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই চ্যাটজিপিটি ওয়ালেট চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই। আরটিভি/এসকে
এবার চালু হলো ‘চ্যাটজিপিটি ওয়ালেট’, পাবেন যেসব সুবিধা
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে আবার যেখান থেকে উড্ডয়ন করেছে, সেখানেই ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা জরুরি।
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
আরও পড়ুন
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’ 
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন