ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
ঔষুধ গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’।   ছবি: আরটিভি

ওষুধ শরীরে কতটা কার্যকর, নির্ধারিত মাত্রায় তা কতটা কাজ করে কিংবা ব্যবহারে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, এসব প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর খুঁজতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’।

জানা গেছে, গবেষণার মাধ্যমে ঔষুধের কার্যকারিতা, ক্ষমতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রতিষ্ঠিত এ ল্যাব খুলে দিচ্ছে ঔষুধ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওষুধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে এটি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছ। কৃষি অনুষদে অবস্থিত Insight Lab-এর অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, ল্যাবে টক্সিকোলজিক প্যাথলজি, এনিমেল হাজবেন্ড্রী, এনাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে টক্সিকোলজিক প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, এনিমেল হাজবেন্ড্রীতে ড. শরীফুল ইসলাম, এনাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম রয়েছেন। এ ছাড়া দুইজন এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন।

ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, কোনো ওষুধ বাজারজাত করার আগে প্রাণীদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং টেস্ট করা এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ঔষুধের কার্যকারিতার পাশাপাশি এর কোনো বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, তাও পরীক্ষা করা যাবে। মূলত ঔষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ঔষুধের বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করতে সক্ষম কি না কিংবা করলেও তা কত দিন পর্যন্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন বলেন, উত্তরাঞ্চলে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, যারা ওষুধ পরীক্ষার জন্য ল্যাবের সুযোগ-সুবিধা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি যথাযথভাবে স্থাপন করা গেলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ঔষুধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, আশা করি ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে। বিশেষ করে করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় আমরা প্রয়োজনীয় পরীক্ষাগুলো করতে পারিনি। আমরা যদি বিএসএল ল্যাবের ইপ্সিত সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে ভবিষ্যতে করোনার মত মহামারিসহ ইমার্জিং রোগের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আরও অনেক সুযোগ-সুবিধা তৈরি হবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
আরও পড়ুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী