ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইনজীবীদের জন্য বিশেষ এআই আনল ওপেনএআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত

আইনজীবীদের আইনি গবেষণা, নথি বিশ্লেষণ ও মামলার তথ্য খোঁজার কাজ সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল এনেছে ওপেনএআই। ‘অ্যাস্ট্রা ফর ল’ নামের এই টুলটি বিশেষভাবে আইন পেশার প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, ‘অ্যাস্ট্রা ফর ল’ ব্যবহার করে আইনি তথ্য খোঁজা, নথি বিশ্লেষণ, আইনি যুক্তি তৈরিতে সহায়তা এবং চুক্তির বিভিন্ন বিষয় পর্যালোচনার মতো কাজ করা যাবে।

নতুন এআই টুলটিতে যুক্তরাষ্ট্রের মামলা, আইন, সরকারি বিধি, আদালতের নিয়ম এবং প্রশাসনিক সিদ্ধান্তের জন্য আলাদা আইনি তথ্যভান্ডার রয়েছে। এসব তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে বলেও জানিয়েছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির পরীক্ষায় ২০০টি আইনি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘অ্যাস্ট্রা ফর ল’ সাধারণ ওয়েব অনুসন্ধান সুবিধাসহ ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’র তুলনায় ভালো ফল করেছে। পরীক্ষায় নতুন মডেলটি ৫৪ শতাংশ ক্ষেত্রে সঠিক উত্তর দিয়েছে। বিপরীতে জিপিটি-৬ অ্যাস্ট্রার সঠিক উত্তরের হার ছিল ৩৮ দশমিক ৭ শতাংশ।

তবে এআই টুলটির ব্যবহার শুধু তথ্য খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়। আইনজীবীরা এর মাধ্যমে মামলার যুক্তি তৈরি, আইনি নথি পর্যালোচনা এবং চুক্তির সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কাজও করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আইন প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজের জন্য আলাদা টুল তৈরির সুবিধাও পাবে।

প্রথম ধাপে নির্বাচিত কিছু আইন প্রতিষ্ঠানকে ‘অ্যাস্ট্রা ফর ল’ ব্যবহারের সুযোগ দেওয়া হবে। পরে আরও ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এআইটির জন্য আলাদা এপিআইও চালুর কথা জানিয়েছে ওপেনএআই।

এ ছাড়া আইনজীবীদের কাজ আরও সহজ করতে ২৬টি সহযোগী টুল এবং মাইক্রোসফট ওয়ার্ডের জন্য চ্যাটজিপিটি সুবিধার সঙ্গেও ‘অ্যাস্ট্রা ফর ল’ ব্যবহার করা যাবে।

তবে আইনি কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ রয়েছে। এআইয়ের দেওয়া তথ্য বা আইনি বিশ্লেষণ সরাসরি ব্যবহার না করে সংশ্লিষ্ট আইন, মামলার নথি ও নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, আইনজীবীদের কাজের গতি বাড়ানো এবং আইনি গবেষণায় ব্যয় হওয়া সময় কমানোই ‘অ্যাস্ট্রা ফর ল’ তৈরির মূল উদ্দেশ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত