ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
কাল্পনিক ছবি

বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব। এ জন্য আলাদা করে ডিজাইন করারও প্রয়োজন নেই।

চলুন, জেনে নেওয়া যাক নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করে হোয়াটসঅ্যাপে যুক্ত করার পদ্ধতি।

যেভাবে তৈরি করবেন স্টিকার

প্রথমে মোবাইল ফোনের যেকোনো একটি ব্রাউজার খুলে ‘প্রিয় টপিক’ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে ‘DIY’ লিখে সার্চ করতে হবে। সার্চের ফলাফলে প্রথম পোস্টটি খুলে পৃষ্ঠার একেবারে নিচের দিকে গেলে পাওয়া যাবে ‘কপি প্রম্পট’ অপশন। সেখানে ক্লিক করে প্রম্পটটি কপি করতে হবে।

এরপর চ্যাটজিপিটিতে প্রবেশ করে প্লাস (+) আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘প্লাগইনস’ অপশনে গিয়ে ‘ক্রিয়েট ইমেজ’ নির্বাচন করতে হবে।

স্টিকার অপশন নির্বাচন

‘ক্রিয়েট ইমেজ’ অপশনে প্রবেশ করার পর প্রথমে ‘স্টিকার’ নির্বাচন করতে হবে। এরপর ‘ফটো’ অপশনে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবিটি বেছে নিতে হবে। এ পর্যায়ে আগে কপি করা প্রম্পটটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে।

ছবি থেকে স্টিকার তৈরি

ছবি নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর ‘জেনারেট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই এআইয়ের সহায়তায় নির্বাচিত ছবি থেকে স্টিকার তৈরি হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে যুক্ত করার নিয়ম

স্টিকার তৈরি হয়ে গেলে ছবির ওপরে থাকা ‘অ্যাড টু চ্যাট অ্যাপস’ অপশনে যেতে হবে। এরপর ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ নির্বাচন করে ‘অ্যাড টু ইয়োর স্টিকারস’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই স্টিকারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে।

সবশেষে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো একটি চ্যাটে প্রবেশ করতে হবে। চ্যাট বক্সের পাশে থাকা স্টিকার আইকনে ক্লিক করলেই তৈরি করা স্টিকারটি পাওয়া যাবে। এরপর বন্ধু কিংবা পরিচিতজনদের সঙ্গে কথোপকথনে সহজেই ব্যবহার করা যাবে নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...