ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে নতুন এক ক্ষুদ্র মহাকাশ শিলা, যা পরিচিতি পেয়েছে ‘মিনি চাঁদ’ হিসেবে। মাত্র ৬ ফুট (প্রায় ২ মিটার) চওড়া এই শিলাটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’। বিজ্ঞানীদের ধারণা, আগামী ডিসেম্বর পর্যন্ত এটি পৃথিবীর চারপাশে ঘুরবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে মহাকর্ষীয় বন্ধন ছিন্ন করে আবারও গভীর মহাশূন্যে ফিরে যাবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে শিলাটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসে। তবে গত আগস্টে টেলিস্কোপের মাধ্যমে প্রথম এর উপস্থিতি শনাক্ত করেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে শিলাটির গতিপথ বিশ্লেষণ করে জানতে পেরেছেন, এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৫০ দিনের কিছু বেশি সময় নেয়। প্রায় প্রতি ১০ বছর পরপর পৃথিবীর কাছাকাছি এলেও এবার তুলনামূলক কাছে চলে আসায় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে এটি।

মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্যমতে, পৃথিবী থেকে শিলাটির সর্বনিম্ন দূরত্ব ছিল প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল। যা পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্বের চেয়ে প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বেশি। তবে শিলাটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এটি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও আকার ছোট হওয়ায় বায়ুমণ্ডলের ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যেত।

পৃথিবীর চারপাশে এমন অস্থায়ী উপগ্রহের উপস্থিতি অবশ্য নতুন নয়। গবেষকদের মডেল অনুযায়ী, যেকোনো সময় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে প্রায় ছয়টি পর্যন্ত ক্ষুদ্র প্রাকৃতিক কিংবা কৃত্রিম বস্তু অস্থায়ীভাবে অবস্থান করতে পারে। এসব বস্তুর অনেকগুলোই মূল চাঁদের বিচ্ছিন্ন অংশ হতে পারে বলে ধারণা করা হয়।

গবেষকদের মতে, এ ধরনের অস্থায়ী উপগ্রহের গড় আকার প্রায় ৭৫ সেন্টিমিটার এবং সাধারণত এগুলো গড়ে নয় মাস পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে থাকে। তবে ১০ ফুটের বেশি চওড়া কোনো শিলা হলে সেটি ১০ থেকে ২০ বছর পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরতে পারে।

খালি চোখে দেখা না গেলেও শক্তিশালী টেলিস্কোপ ও আধুনিক প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা হয় এসব ক্ষুদ্র মহাজাগতিক বস্তু। বিজ্ঞানীদের মতে, ‘২০২৬ কিউকিউ৮’-এর মতো অস্থায়ী উপগ্রহ পর্যবেক্ষণের মাধ্যমে সৌরজগতের প্রাথমিক গঠন, গ্রহাণুর গতিপ্রকৃতি এবং মহাকাশের বিভিন্ন বস্তুর আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

সব মিলিয়ে, পৃথিবীর এই ক্ষণিকের মহাজাগতিক অতিথি ডিসেম্বর পর্যন্ত প্রদক্ষিণ শেষে নতুন বছরের শুরুতেই আবারও হারিয়ে যাবে মহাশূন্যের অজানা পথে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
পশ্চিম আফ্রিকার দেশ মালির মরুভূমিতে আবিষ্কৃত মঙ্গল গ্রহের একটি প্রাচীন উল্কায় অন্তত ৪১০ কোটি বছর আগে গ্রহটিতে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
মহাবিশ্বের অন্যতম রহস্যময় মহাজাগতিক বস্তু ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ থেকে এমনকি আলোও বের হতে পারে না।
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির প্রচারণা, সামনে এল বিস্ফোরক তথ্য
টিকটকে লাইফস্টাইলভিত্তিক সাধারণ ভিডিওর আড়ালে পর্নোগ্রাফি ও ‘অনলিফ্যানস’-এর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির প্রচারণা, সামনে এল বিস্ফোরক তথ্য
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। এ জন্য একজন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে তারা, যার প্রধান কাজ হবে সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখা, কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে তা শনাক্ত করা এবং সংশ্লিষ্ট তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন