ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। প্রায় ৫০ বছর ধরে মহাকাশে ছুটে চলেছে এটি। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করেছে মহাকাশযানটি। বর্তমানে পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৬০০ কোটি কিলোমিটার।

বুধবার (১৮ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নাসার তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করে ভয়েজার-১। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যত দূরত্ব অতিক্রম করে। ফলে পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে আরও এক দিন সময় লাগে।

১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু। এটি ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ সৌরজগতের বাইরের আন্তনাক্ষত্রিক অঞ্চলে পৌঁছানো একমাত্র মহাকাশযান।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কিছু যন্ত্র বন্ধ রাখা হয়েছে। তবে এটি এখনো মহাকাশের চৌম্বকক্ষেত্র, গ্যাস ও ধূলিকণা নিয়ে তথ্য পাঠাচ্ছে। নাসার বিজ্ঞানীদের ধারণা, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানটির আরও প্রায় ১৮ হাজার বছর লাগবে।

উল্লেখ্য, এক আলোকদিন দূরত্ব বলতে বোঝায়, আলো একটানা ২৪ ঘণ্টায় যে পরিমাণ পথ অতিক্রম করে। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। সেই হিসাবে ২৪ ঘণ্টায় আলো প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার অতিক্রম করে। অর্থাৎ, ভয়েজার-১ পৃথিবী থেকে এতটাই দূরে যে পৃথিবী থেকে আলো বা কোনো বার্তা পাঠালে সেটি মহাকাশযানটির কাছে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবার সেখান থেকে উত্তর পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা লাগে। সহজভাবে বললে, পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো বার্তা পাঠিয়ে উত্তর পেতে প্রায় দুই দিন সময় লাগে। এটি দূরত্ব মাপার একটি একক, সময় নয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধু, পরিবার, সহকর্মী কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য আলাদা পরিচয়ে এসব প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকের এই সুবিধাটিই ‘অ্যাডিশনাল প্রোফাইল’ নামে পরিচিত। এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। তবে এবার ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। মূল ফেসবুক প্রোফাইল, পেজ কিংবা আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে, অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের ছবি, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন। ২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান। ৩. Your Information and Permissions বিভাগ থেকে Export Your Information নির্বাচন করুন। ৪. Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। ৫. তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন। ৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন। যেসব প্রোফাইল বন্ধ হবে না মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। এর আওতায় পড়বে না- * ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল। *  মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ। * আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত কিছু তথ্য মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইলের পাশাপাশি প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট আরটিভি/এসকে
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার দিন আজ। প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন