শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪০ পিএম


শৈতপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
ফাইল ছবি

বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

আরও পড়ুন

পোস্টে বলা হয়, আজ রোববার থেকে দেশব্যাপী ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরুর আশংকা করা যাচ্ছে। আজ রোববার সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলা আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। 

বিজ্ঞাপন

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে আগামীকাল সকাল ১০টার পূর্বে সূর্য আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ২টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। 

আশংকা করা যাচ্ছে আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম শুরু হওয়ার। অনেক জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

আজ রোববার সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের কুয়াশা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে-

রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের  কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া  সিলেট ও বরিশাল বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আভাস রয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission