ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

৭ দিন যেসব জেলায় কালবৈশাখী ঝড় ও অতি ভারী বৃষ্টির সতর্কতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আজকে সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ মে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জেলায় কালবৈশাখীসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সোমবার (২৭ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, নরসিংদী, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর, বরিশাল ভোলা ও এর আশেপাশের কিছু জেলায় মাঝে মাঝে ২ বা ১ দিন বিরতিসহ নিয়মিত ১ বা ২ দফা মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এ সময় কয়েকটি জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সঙ্গে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী থাকতে পারে। একই সময় ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

এর ফলে, আগামী ৭ দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর খাগড়াছড়ি জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং নদনদী গুলোতে সাময়িক সময়ের জন্য পানি বৃদ্ধি পেতে পারে।

এছাড়াও একই সময়ের মধ্যে সারাদেশেই দফায় দফায় কালবৈশাখী ও তীব্র বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতেপারে। তাই বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না। পরবর্তীতে প্রতিদিন আরও বিস্তারিত জেলাভিত্তিক আপডেট দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়েছে, উক্ত বৃষ্টিপাত সারাদিন টানা না হয়ে মাঝে মাঝে বিরতিসহ হতে পারে। এক্ষেত্রে কোথাও কোথাও কয়েক ঘণ্টার স্থায়ী ও কোথাও কোথাও এক ঘণ্টারও কম সময় স্থায়ী হতে পারে।

Posted by Facebook on Date:

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এর মধ্যে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে আগামী চার দিনের আবহাওয়া
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর। আরটিভি/এসআর
বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে আগামী চার দিনের আবহাওয়া
আরও পড়ুন
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
নিউইয়র্কে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার সতর্কতা
ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান, খোলা হলো রাওয়াল বাঁধের স্পিলওয়ে