ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাগরে নিম্নচাপ, ঢাকাসহ ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ু এবং এই নিম্নচাপের প্রভাবে সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টি হতে পারে রাতের মধ্যে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস থেকে জানা গেছে এ তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সাগরে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, উল্টো তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ গরমের অনুভূতি শনিবারের চেয়েও বেশ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আরও পড়ুন
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি 
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন