ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় সকাল শুরু ঝলমলে রোদে, গরম বাড়বে কি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত

কার্তিক মাসের এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রকৃতি এখন শান্ত-কোমল। দুপুরের দিকে কিছুটা গরম থাকলেও সন্ধ্যায় হালকা হিমেল বাতাস আর ভোরবেলায় পড়ছে কুয়াশা। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে পুরোপুরি শীতের আমেজ শুরু হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ২৬ দশমিক ৪। আর সারা দেশ ছিল বৃষ্টিশূন্য।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ অঞ্চলে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টায়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও
শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পৃথক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস
সারা দেশে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর
দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর
আরও পড়ুন
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে