ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

চ্যানেল আইয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আমীরুল ইসলাম অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হলে তাকে রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের।

দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত আমীরুল ইসলাম। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
একসময় গ্রামবাংলার শীতের সন্ধ্যা মানেই ছিল যাত্রাপালার আসর। সন্ধ্যা নামতেই গ্রামের মাঠে কিংবা খোলা প্রাঙ্গণে জড়ো হতেন নানা বয়সী মানুষ। রাতভর চলত গান, অভিনয় আর দর্শকের উচ্ছ্বাস। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু ও স্থানীয় শিল্পীরা।
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
রোববার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের ১২০তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
বাংলা কবিতার ইতিহাসে মোহাম্মদ রফিক এক অনন্য নাম।
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
আরও পড়ুন
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই