
শিশুদের মেধা বিকাশ, সৃজনশীল মনন গঠন ও বৈষম্যহীন সমাজভাবনায় নতুন সাহিত্য যোগ করার লক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছোটদের সময়’ প্রকাশনীর ৮টি মানসম্মত নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বরেণ্য শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিশেষভাবে রচিত আটটি ভিন্নধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো— কবি ও শিশুসাহিত্যিক আবদুল হাই শিকদারের মুক্তিযুদ্ধের কিশ‘টম একাত্তর’, বিখ্যাত ছড়াকার আবু সালেহের শিশুতোষ ছড়ার ব‘মুখে মুখে ছড়া, খ্যাতিমান শিশুসাহিত্যিক ফারুক হোসেনের ‘ভালো হওয়ার গল্প’, শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক মুহাম্মদ আসাদুজ্জামানের‘সবুজ পাহাড়ে কালো ভূত, শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকনের রূপকথার গল্প ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’, জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের শহীদ উসমান হাদীকে নিয়ে লিখিত কিশোর উপন্য‘হাদী ফিরলেন রাষ্ট্র প্রধান হয়ে, চিকিৎসক ও কবি ফাতেমা কাওসারের কবিতার বই ‘লাল জুলাইয়ের বাংলাদেশ’ এবং শিশুসাহিত্যিক মামুন সারওয়ারের ছড়ার ‘ছড়াগুলো মননের জন্য।
প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদ উল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক শওকত হোসেন, কবি ও শিশুসাহিত্যিক মনসুর আজিজ। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক প্রকাশনীর স্বত্বাধিকারী ও লেখক মামুন সারওয়ার।
আলোচনা পর্বে লেখক ফারুক হোসেন তার রচিত বই সম্পর্কে বলেন, জুলাই বিপ্লবের পর একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিহীন ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তরুণ সমাজ দেখিয়েছে, তাদের সেই একাগ্রতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই ‘ভালো হওয়ার গল্প’ বইটি রচিত হয়েছে।
অন্যান্য লেখকদের মধ্যে ভিয়েতনামের রূপকথা অবলম্বনে রচিত রহস্যকাহিনির পেছনের গল্প তুলে ধরেন রেজাউল করিম খোকন। এ ছাড়া লেখক মুহাম্মদ আসাদুজ্জামান তার বইয়ের গল্প শোনান এবং ছড়াকার আবু সালেহ শৈশব ও বর্তমান প্রজন্মের মনন গঠনে ছড়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই গ্রন্থগুলো শিশু-কিশোরদের নতুন চিন্তায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ সাহিত্য চর্চাকে তরান্বিতকরবে।
আরটিভি/এমএম



