ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
রেজাউদ্দিন স্টালিন : ছবি সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে রেজাউদ্দিন স্টালিন দায়িত্ব পালনকালে শিল্পকলা একাডেমিতে প্রশাসনিক শৃঙ্খলা, সাংস্কৃতিক কার্যক্রম ও শিল্পীদের সঙ্গে যোগাযোগে যে গতি তৈরি হয়েছে, তা অব্যাহত রাখতে পুনরায় তাকে মহাপরিচালকের দায়িত্ব দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অনেকেই।

শিল্পকলা সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব নেওয়ার পর রেজাউদ্দিন স্টালিন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেন। পাশাপাশি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা জানার সুযোগ তৈরি করেন।

দায়িত্ব পালনের সময়ে দীর্ঘদিনের পদোন্নতি, টাইমস্কেল ও গ্রেডসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়। অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বদলির উদ্যোগও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মহাপরিচালকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি হওয়ায় শিল্পীদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব সহজে তুলে ধরা সম্ভব হচ্ছে।

রেজাউদ্দিন স্টালিনের দায়িত্বকালে শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান, উৎসব, প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির বিষয়টি গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিল্পকলা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অনেকে মনে করছেন, রেজাউদ্দিন স্টালিনের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা শিল্পকলা একাডেমির বর্তমান কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হতে পারে। তাদের মতে, চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হলে প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।

এদিকে রেজাউদ্দিন স্টালিনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় শিল্পকলা একাডেমিতে নতুন মহাপরিচালক কে হচ্ছেন, তা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, তার চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আবার নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও আলোচনা হচ্ছে। তবে অনেকের মধ্যেই রেজাউদ্দিন স্টালিনকে পুনরায় দায়িত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে।

শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রত্যাশা, নতুন মহাপরিচালক নিয়োগের ক্ষেত্রে শিল্পকলা একাডেমির চলমান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তৈরি হওয়া যোগাযোগকে গুরুত্ব দেওয়া হবে। রেজাউদ্দিন স্টালিনকে পুনরায় দায়িত্ব দিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগানোর পক্ষে মত দিয়েছেন অনেকেই।

তাদের মতে, শিল্পকলা একাডেমির কার্যক্রমে যে গতি তৈরি হয়েছে, তা ধরে রাখা গেলে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠানটি আরও বড় ভূমিকা রাখতে পারবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
আরও পড়ুন
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন