ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
শায়লা আহমেদ : ছবি সংগৃহীত

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনের নির্বাহী সদস্য নাসিম আহমেদ।

বিবৃতিতে তিনি জানান, নজরুল সাহিত্যের আবৃত্তি চর্চার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। ২০১০ সালের ২রা জুন থেকে প্রতিষ্ঠানটি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকে আবৃত্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আবৃত্তিচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি ড. আব্দুর রহমান রকিব, সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আহমদ মঈনুদ্দীন, অর্থ সম্পাদক মাফরুজা আক্তার সেতু, অনুষ্ঠান সম্পাদক শান্ত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান বাশার, আন্তর্জাতিক সম্পাদক শুয়াইব জিবরান আহমেদ।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাসিম আহমেদ, মুহাম্মাদ ইউসুফ এবং অতন্দ্রিলা আহমেদ অন্তর।

নবগঠিত এই নির্বাহী কমিটি ৩ অক্টোবর ২০২৬ থেকে ২ অক্টোবর ২০২৮ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।
দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
আসন্ন অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও লেখক হুসাইন পল্লবের নতুন কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’। প্রেম, বিরহ, অপেক্ষা, প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা অনুভূতি নিয়ে সাজানো বইটি ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অমর একুশে বইমেলায় আসছে কবি হুসাইন পল্লবের কাব্যগ্রন্থ ‘নীলাভ নক্ষত্র’
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক  মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৮তম জন্মদিন। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে আজ সারা দিন ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালানো হয়।
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, যুক্ত হচ্ছে অটোমেশন
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি