
দালালদের মাধ্যমে ভিয়েতনামে গিয়ে নির্যাতনের শিকার ১০৭ বাংলাদেশি দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় তারা ঢাকায় পৌঁছায়।
বাংলাদেশের ভিয়েতনাম দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ভিয়েতনাম সময় দুপুর ২টায় ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায় ইউএস বাংলার বিমানটি। যেখানে অন্যান্য বাংলাদেশ নাগরিকদের সাথে আছেন এক ভিয়েতনামিজও। ঢাকার পররাষ্ট্র, প্রবাসি কল্যাণ, দুই মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে তারা ফিরে আসছে বলে জানানো হয়।
আরও পড়ুন: বেড়েছে ট্রাম্পের জনসমর্থন: সিএনএনের জরিপ
এসএস




