ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকী (ছবি : আরটিভি)

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকীর বাড়িতে মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নোটিশ নিয়ে লোক পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম। তার মনোনয়ন পত্র জমা হলে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থী বাড়ছে। উচ্চ আদালতের আদেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১ মে) দুপুরে ওই প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের দুই জন ব্যক্তি তার মনোনয়নপত্র দাখিলের জন্য উচ্চ আদালতের আদেশ অনুযায়ী অনলাইনে প্রার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করে মনোনয়ন দাখিলের জন্য নোটিশ নিয়ে যান। কিন্তু প্রার্থী নোটিশ না নিয়ে তাদের ফিরিয়ে দেন। তবে তিনি মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

ওই প্রার্থী সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেন নাজমা আখতার লাকী। সেই মোতাবেক তিনি নির্বাচনী তপসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের অনলাইনে আবেদন করার সময় সার্ভারে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে চেষ্টা করেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তিনি মনোনয়ন পত্র দাখিল করতে ব্যর্থ হন। এর পর গত ২২ এপ্রিল তিনি নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদন হাইকোর্ট আমলে নিয়ে গত ২৩ এপ্রিল শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি কে.এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তাকে আদেশপত্র প্রাপ্তির দুই দিনের মধ্যে ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেওয়ার আদেশ দেন। এ ছাড়া ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা না নেওয়ার কথিত ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই আদেশে।

এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহন করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নোটিশ নিয়ে তাঁর বাড়িতে লোক পাঠান।

নাজমা আখতার লাকী বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আমার মনোনয়ন পত্র জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আবারও আদালতকে বিষয়টি জানালে আদালত পুনরায় আমার মনোনয়নপত্র জামা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আমি নির্বাচনে অংশ গ্রহন করবো। আমাকে নিয়ে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে মনোনয়নপত্র জমা দিতে একটি নোটিশ দিয়ে লোক পাঠিয়েছি এবং ফোন করেছি। এখন পর্যন্ত সে আমাদের কাছে মনোনয়ন পত্র জমা দিতে আসেননি।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইন সার্ভার চালু থাকবে। এই সময়ের পর তিনি মনোনয়ন জমা দিতে আসলে নির্বাচন কমিশনে আবারও কথা বলতে হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে শিক্ষক
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৭ প্রাণহানি