
চলমান আইপিএলের ৫১তম ম্যাচে কলকাতার মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে কেকেআর। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে মুম্বাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রোহিত শর্মাদের পেছনে আছে কেবল ব্যাঙ্গালুরুর।
শুক্রবার (৩ মে) নিজেদের ১১তম ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এই ম্যাচে মুম্বাইয়ের একাদশে একটি পরিবর্তন এসেছে। অন্যদিকে আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছে কেকেআর।
কেকেআর একাদশ : ফিল সল্ট, সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
মুম্বাই একাদশ : ঈশান কিষাণ, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জেরাল্ড কোয়েটজে, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, নুয়ান থুশারা।




