
চলমান তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। এর মধ্যে দিনাজপুরের হিলি উপজেলায় আধাঘণ্টার বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরে আসে। অনেকে শীতল অনুভব করেছেন। আবার কেউ গা ভাসিয়েছেন বৃষ্টিতে।
শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এমন বৃষ্টিপাত দেখা গেছে।
স্থানীয়রা বলছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অনুমান করা যাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই তপ্ত দুপুর যেন বিকেলের পর নমনীয় হয়ে আসে। আকাশে কিছুটা মেঘ জমে থাকলেও দীর্ঘ সময়ের পর সন্ধ্যা গড়িয়ে আসলে হঠাৎ শুরু হয় এক পশলা বৃষ্টি।
আধাঘণ্টার এই বৃষ্টিতে তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি আর ধূলা থেকে খানিকটা মুক্তি পেয়েছেন বন্দরনগরী হিলি বাসী।




