জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ০৩:৫১ পিএম


জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে রাফসান জানি এমিল (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১২ মে) দুপুরে উপজেলার বাঙালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।  রাফসান একই এলাকার আবদুর রহিমের ছেলে। 

পুলিশ ও পরিবার জানায়, এ বছর স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাফসাস। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু প্রকাশিত ফলাফলে জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট আসায় কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে সে ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। 

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission