নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০২:০৮ পিএম


নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওয়ার টিলারের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঁধের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রিফাত (৬) উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিল পাওয়ার টিলার। এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার টিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার টিলারের নিচে শিশুটি চাপা পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়ার টিলারটি জব্দ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission