সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৬:২৫ পিএম


সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গোপাল চন্দ্র চৌধুরী (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি।

তিনি উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আহত হন তিনি। এমন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরবর্তীতে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার তিন দিন পর মারা যান তিনি।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission