ময়মনসিংহে আলতাব হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৭:০৫ পিএম


ময়মনসিংহে আলতাব হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
ছবি : আরটিভি

ময়মনসিংহের চরকালিবাড়ীতে জুটমিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ মে) দুপুরে কোতোয়ালী মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এ তথ‍্য জানান। 

এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে রাসেলকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চরকালিবাড়িতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলিবর্ষণ করে রাসেল বাহিনী। এ সময় পথচারী জুটমিল শ্রমিক আলতাব আলী পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনায় গত ২১ মে রাতে নগরীর চরকালীবাড়ি এলাকায় খুন হন আলতাব আলী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission