
ঠাকুরগাঁওয়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে ঘরের চালা, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি। ঝরে পড়েছে গাছের কাঁচা আমও। ক্ষতি হয়েছে ভুট্টাসহ খেতের বোরো ধান।
বুধবার দিবাগত রাতে জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জেনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক বাচ্চু মিয়া জানান, ঝড়ে ১২ বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।
ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কাজ চলছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।




