ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

‘বিক্ষুব্ধ শ্রমিক-জনতা’র ব্যানারে অবরোধের ডাক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে ৯ দাবিতে সকাল থেকে সর্বাত্মক অবরোধ ও আন্দোলনের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিক-জনতা।

ঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

গার্মেন্টস শ্রমিকদের ৯ দফা দাবি:

১. নিহত শ্রমিক তৌফিক হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু ও দ্রুত বিচার করতে হবে; কোনো ধরনের বিচারিক নাটক মঞ্চস্থ করা যাবে না।

২. আন্দোলন দমনে বলপ্রয়োগকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত করে তালিকা জনসমক্ষে প্রকাশ ও তাদের বিচারের আওতায় আনতে হবে।

৩. আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলাকারী অস্ত্র ও লাঠিসোঁটাসহ রাজপথে নামা রাজনৈতিক দলের সদস্যদের শনাক্ত করে বিচার করতে হবে।

৪. শ্রমিকদের ন্যূনতম মজুরি সর্বমোট ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ১ ডিসেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে।

৫. মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনের পরিবর্তে ৬ মাস করতে হবে; ছুটি শুরুর আগেই পূর্বের ন্যায় পুরো আর্থিক সুবিধা পরিশোধ করতে হবে।

৬. শ্রমিকদের অন্যায্যভাবে ‘ব্ল্যাকলিস্ট’ (কালোতালিকাভুক্ত) করা বন্ধ করতে হবে।

৭. শ্রম আইনের ২৩৪ ধারা অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হচ্ছে না; রপ্তানিমুখী কারখানাগুলোকে সরকারের দেওয়া এ সংক্রান্ত অব্যাহতি বাতিল করে লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের মাঝে বণ্টন করতে হবে এবং বিগত অর্থবছরের লভ্যাংশ ডিসেম্বরের বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

৮. শ্রম আইনের ১৩ (১) ধারা বাতিল করতে হবে; এই ধারার সুযোগ নিয়ে মালিকপক্ষ স্বেচ্ছাচারী হয়ে কারখানা বন্ধ করে দেয় এবং শ্রমিকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হন।

৯. নোটিশ পে (১২০ দিনের মূল বেতন) দিয়ে অনায়াসে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমেই এ সংক্রান্ত সব সিদ্ধান্ত নিতে হবে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন কর্মসূচি দিতে পারে। ৯ দফা কর্মসূচির বিষয়টি বিভিন্ন গ্রুপে দেখেছি। আমরা সতর্ক অবস্থানে আছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। 
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও টানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ (২৯ অক্টোবর)।
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
সারাদেশে প্রায় দুই হাজার কিলোমিটার পথ মাড়িয়ে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’—নামে ভার্চুয়াল সংগঠনটি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলার ৬৭০ জন ‘নিরানন্দ’ মানুষের হাতে শারদ উপহার হিসেবে পৌঁছে দিয়েছে নতুন বস্ত্র।
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
আরও পড়ুন
পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান
পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক
শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
ওয়াশিংটনে পুলিশের অভিযান ঘিরে গোলাগুলি, নিহত ৪