ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ নিয়মিত অর্থ পরিশোধের শর্তে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল ব্যাংকটি। কিন্তু দীর্ঘদিন ধরে সেই চুক্তির শর্ত অনুযায়ী বকেয়া ফি পরিশোধ না করায় ব্যাংকটির বিরুদ্ধে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) আনুষ্ঠানিক সালিশি মামলা দায়ের করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে যেকোনো মুহূর্তে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ২০ লাখের অধিক গ্রাহককে ঠেলে দিতে পারে চরম অনিশ্চয়তা ও বড় ধরনের বিপদের মুখে।

আন্তর্জাতিক সালিশি আদালতের (এসআইএসি) নথিপত্র অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস’-এর সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশি অংশীদার বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এই সালিশের আবেদন করেছে। মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।

নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের চুক্তি ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয় (মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ)। পরবর্তীতে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় থেকে বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের হিসাব সংরক্ষণ, শাখা পর্যায়ের লেনদেন, এটিএম বুথ, কার্ড সেবা, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের মতো প্রতিটি জরুরি সেবা কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভরশীল। কিন্তু অত্যন্ত দায়িত্বহীনভাবে ২০২৪ সাল থেকে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) ও সংশ্লিষ্ট কোনো ফি পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। সরবরাহকারী পক্ষ একাধিকবার তাগাদা দিলেও পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কোনো কর্ণপাত করেনি। ফলস্বরূপ, এমনিতেই তারল্য সংকটে থাকা ব্যাংকটিতে সফটওয়্যার জটিলতা দেখা দিলে গ্রাহকদের জমানো টাকা তোলার প্রক্রিয়া পুরোপুরি থমকে যেতে পারে এবং সাধারণ আমানতকারীদের পথে বসার উপক্রম হতে পারে।

ক্ষুদ্র ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, সারাজীবনের জমানো সব পুঁজি ন্যাশনাল ব্যাংকে রেখেছি। এখন শুনছি সফটওয়্যার বন্ধ হয়ে গেলে টাকা তোলার কোনো উপায় থাকবে না। ব্যাংক তো এমনিতেই সমস্যায়, এখন এই নতুন সংকটের কথা শুনে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। আমার কষ্টার্জিত টাকাগুলো কি তাহলে চিরতরে শেষ হয়ে যাবে?

গৃহিণী সালমা আক্তার বলেন, সংসারের জরুরি প্রয়োজনে এবং বাচ্চাদের পড়াশোনার খরচের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলাম। জরুরি দরকার পড়লে এখন টাকা তুলতে পারব কি না, সেটাই তো বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ যদি এই সাধারণ বিলগুলোই পরিশোধ না করে, তবে আমাদের মতো সাধারণ আমানতকারীদের দেখার কেউ নেই?

বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান বলেন, সব লেনদেন এখন ডিজিটাল আর কোর ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। সফটওয়্যার বন্ধ মানে তো ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে যাওয়া। সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দেওয়ার পরও যদি এমন উদাসীনতা চলে, তবে সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে? আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আসলেও পরিস্থিতির কোনো স্থায়ী উন্নতি হয়নি। এর আগে আমানতকারীদের পাওনা অর্থ ফেরতের দাবিতে হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তার উদ্যোগ নেয়। তবে সাধারণ মানুষের প্রশ্ন—কেন্দ্রীয় ব্যাংকের এমন নজিরবিহীন সহায়তার পরও ব্যাংকটি যদি তাদের দৈনন্দিন ও অপরিহার্য সফটওয়্যারের বিল পরিশোধে ইচ্ছাকৃতভাবে চরম উদাসীনতা দেখায়, তবে লাখ লাখ আমানতকারীর কষ্টার্জিত অর্থের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে?

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে প্রতি পাঁচজনে একজন ‘মানসিক রোগী’
বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি সাতজনে একজন এবং দক্ষিণ এশিয়ায় অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ।
দেশে প্রতি পাঁচজনে একজন ‘মানসিক রোগী’
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 
যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বেশকিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। 
যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
আরও পড়ুন
চাকরি দিচ্ছে ন্যাশনাল ব্যাংক, আবেদন করবেন যেভাবে