
রাজধানীর মতিঝিলে ময়লার ড্রামের ভেতরে একটি বাজারের ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি উচ্চ বিদ্যালয়ের গেটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ওই বিদ্যালয়ের পাশে সিটি করপোরেশনের ময়লার ড্রামের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি বাজারের ব্যাগের ভেতর ছিল। মৃত ওই নবজাতক ছেলেটিকে কে বা কারা ওই ময়লার ড্রামের মধ্যে ফেলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
পি




