
কুরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতেও বলা হয়েছে।
আজ রোববার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ এই রিট দায়ের করেন।
হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।
রিটে কুরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন
এসএস




