ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ১০ম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বঁটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’র একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে ওই বাসায় ভাড়া থাকত।

আরও পড়ুন

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং রশি প্যাঁচানো ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের বড় বোন শোভার ভাষ্যমতে, জমি সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার রাতে হোটেলের কর্মচারী মিলন খাবার নিতে বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন ওই বাসায় গিয়েছিলেন। লিলি বাসায় একা থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

শোভা জানান, দুপুর দেড়টার দিকে তিনি জিমনেসিয়ামে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো। পরে বড় একটি পাতিলের নিচে লিলির কুঁকড়ানো মরদেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় হোটেলের কর্মচারী মিলনের ওপরই পরিবারের প্রবল সন্দেহ রয়েছে। লিলিকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
আরও পড়ুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন