ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
ভালভ ফেটে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা-টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে।

এ কারণে নিরাপত্তাজনিত স্বার্থে উত্তরার বিতরণ মেইনের ১২ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইন সাময়িকভাবে শাটডাউন করা হয়েছে। ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এতে সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
আরও পড়ুন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ
রাত দশটা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না