ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যৌথ অভিযান, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন।

রাজধানীর বনশ্রী এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, এমুনিশন, মাদক, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাকিবুর রহমান (৩৪) মো. সাইদুল (৩৬) নামের দুইজন ব্যক্তিকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ৩টি ম্যাগাজিন, ২২১ রাউন্ড এমুনিশন, ১০টি দেশীয় অস্ত্র, ৫৭৯ পিস ইয়াবা, ৭১ গ্রাম কোকেন, ১০৬ গ্রাম হেরোইন, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুন

আরও বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আরও পড়ুন
ঢাকায় বাসে আগুন
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন