ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজপথ উত্তপ্ত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরোধ পালনের পর সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করে তারা সড়ক ছেড়ে দেন। আগামী সোমবার ‘গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ’ তৈরির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অনড় অবস্থান দেখান শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন কর্মসূচির ডাক দিয়ে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে বিচ্ছিন করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন। তাদের মতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সেশনজট নিরসনে এই অধ্যাদেশ জারির কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় তারা এই রাজপথের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনের সমন্বয়করা।

আগামী সোমবারের ‘গণজমায়েত’ কর্মসূচি সফল করতে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। ওই দিন সকাল থেকে তারা অধ্যাদেশ মঞ্চ তৈরি করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। রাজধানীর শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
আরও পড়ুন
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে রাবির নারী শিক্ষার্থীরা: ইতিহাসের আড়ালে এক সাহসী অধ্যায়
ইবির নতুন হলে আবাসন বঞ্চিত থিওলজি অনুষদের শিক্ষার্থীরা
টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল