ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (২১ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপি
বেলা ১১টায় বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

রাত ১২টায় গুলশানে হোটেল লেকশোরে বিএনপির অফিসিয়াল থিম-সং উদ্বোধন অনুষ্ঠান করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আসিফ নজরুল
সকাল সাড়ে ৯টায় সচিবালয় থেকে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড (জামিন নামা) উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও সেবার নামে চলমান অনিয়ম বন্ধের দাবিতে বেলা ১১য়টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাসপাতাল পরিদর্শন ও পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, দালালচক্র নির্মূল এবং অভিযোগ বক্স স্থাপনের দাবি জানানো হবে।

অর্থ উপদেষ্টা
বিকেল ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পানি সম্মেলন
অ্যাকশনএইড বাংলাদেশের আয়োজনে দুদিনব্যাপী ‘১১তম আন্তর্জাতিক পানি সম্মেলন’ শুরু হবে। আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নেবেন বিশ্বের ২০টিরও বেশি দেশের ৫ শতাধিক নদী বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, পানি অধিকার কর্মী এবং জলবায়ু সুরক্ষা কর্মী।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন
বিকেল ৩টায় দুপুরে ডিবি হেড কোয়ার্টারে অবস্থিত সাইবার ক্রাইম বিভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে দল।

মানববন্ধন
সকাল সাড়ে ১০টায় ইস্কাটন রোডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রশাসক মো. আশরাফ হোসেন কর্তৃক বায়রা নির্বাচন ২০২৬–২০২৮ অনৈতিক ও নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট