ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হিসানকে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, এরপর যা ঘটলো

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
হিসানকে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, এরপর যা ঘটলো। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মায়ের অনুপস্থিতিতে তিন বছরের শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে এক ইজিবাইক চালক।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু হিসান রহমানের মা সুমাইয়া আক্তার তার তিন বছর বয়সী ছেলের সন্ধান চেয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভিকটিম মা সুমাইয়া আক্তার জানান, তিনি মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তার একটি টেস্ট রিপোর্ট নেওয়ার জন্য মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। রিকশায় ওঠার পর এক বোতল পানির প্রয়োজন হলে তিনি রিকশায় হিসানকে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনেন। রিকশায় আসতে গিয়ে দেখেন ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক বাচ্চাসহ ইজিবাইক নিয়ে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে নিখোঁজ হিসান রহমানের মামা আজিজুর রহমান বলেন, মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আমরা আশেপাশের এলাকা খুঁজেছি। ওই চালক দ্রুত গতিতে ইজিবাইক চালিয়ে চলে যান। বাচ্চার মা বুঝতেই পারেননি।

আরও পড়ুন

ঘটনার পর হিসানের মা সুরাইয়া আক্তার মুগদা থানায় একটি জিডি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

এ ব্যাপারে মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মা তার সন্তানকে ইজিবাইকের সিটে বসিয়ে রেখে সামনের দোকানে পানি কিনতে যান। মুহূর্তের মধ্যে ইজিবাইক চালক গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ফুটেজে ইজিবাইক চালকের ছবি অস্পষ্ট। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঢাকার সব থানায় বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
হাসপাতাল থে‌কে ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ইজিবাইকের দাপটে নাকাল মঠবাড়িয়া পৌরবাসী
বাবার ইজিবাইকেই প্রাণ গেল মেয়ের