ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইজিবাইকের দাপটে নাকাল মঠবাড়িয়া পৌরবাসী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে লাগামহীন হয়ে পড়েছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। চলাচলের রাস্তার তুলনায় এর মাত্রাতিরিক্ত সংখ্যার ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়ছেন পৌরবাসী। জনদুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যানবাহন চলাচল, চালকদের অদক্ষতা এবং বিদ্যুৎ সংকটের মধ্যেও চার্জিংয়ের আধিক্য শহরবাসীকে এক চরম বিশৃঙ্খলার মুখে ঠেলে দিয়েছে।

পৌরসভার কর্তৃপক্ষের ভাষ্যমতে, মঠবাড়িয়া উপজেলাতে কতগুলো ইজিবাইক রয়েছে তাদের কাছে হিসেব নেই। অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে পৌর শহরের প্রধান সড়কগুলোয়। বিশেষ করে শহরের দক্ষিণবন্দর মাছবাজার, সদর রোড, পৌরসভার সামনে, মন্দির রোড, টাওয়ার রোড, যানজট লেগেই থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহর ছাড়াও ১১টি ইউনিয়ন থেকেও সকালে লোকজন তাদের রিকশা ও ইজিবাইক নিয়ে প্রবেশ করে। তাছাড়া কোনোপ্রকার প্রশিক্ষণ ছাড়াই কিশোর ও অদক্ষ চালকরা দ্রুতগতির এই বাহনগুলো চালান। উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের বসবাস। যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানোর কারণে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা চরম হুমকির মুখে।

প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জন্য অবৈধ যানবাহন পরিচালিত হওয়ায় কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না তারা।

আরও পড়ুন

অন্যদিকে এই হাজার হাজার ইজিবাইক ও রিকশা চার্জ দিতে গিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, যা স্থানীয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সৃষ্টি করছে।

পৌর শহরের বাসিন্দা রাব্বি হোসেনের দাবি, দ্রুততম সময়ের মধ্যে অবৈধ যানবাহন চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করা এবং প্রভাবশালীদের চাপমুক্ত হয়ে প্রশাসনকে শক্ত ভূমিকা পালনের জন্য সহযোগিতা করতে হবে।

পৌর শহরের বাসিন্দা সামিয়া রহমান বলেন, বাচ্চা নিয়ে স্কুলে যেতে সমস্যা হয়। সকাল হলেই ইজিবাইকের যানজট শুরু হয়ে যায়। এ থেকে আমাদের মুক্তি পাওয়া উচিত। সঠিক পরিকল্পনা করে এই নগরীকে যানজট মুক্ত রাখা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী আরটিভিকে জানান, এটি বাংলাদেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মঠবাড়িয়াতে কতগুলো ইজিবাইক রয়েছে সেগুলো সংখ্যা নির্ণয় করে সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে যানজটমুক্ত করার পরিকল্পনা করব।

এ ব্যাপারে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল আরটিভিকে বলেন, মঠবাড়িয়াতে একটি বাইপাস সড়ক দরকার যেটা জনগণের দীর্ঘদিনের দাবি। বিকল্প সড়ক না থাকার কারণে বাসগুলো পৌরশহরের ভেতর দিয়ে যায় যে কারণে যানজট সৃষ্টি হয়। পৌরশহরটি জনবহুল এলাকা। যারা ইজিবাইক চালান তারা আগে বেকার ছিলেন। এখন এটি দিয়ে তাদের সংসার চলে। তবে শহরকে যানজট মুক্ত রাখার জন্য একটি সুন্দর পরিকল্পনা করব যাতে পৌরশহরে যানজট না থাকে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
আরও পড়ুন
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
পাঠাগারে ‘জ্ঞানের আলো’, তরুণদের কাছে মোবাইলই ভালো!
সোয়া হাতের জুতার গল্প, ২০০ বছরের কুঠিবাড়িতে যত রহস্য
ট্যাক্সের হিসাব আছে, ডাস্টবিনের ময়লা সরানোর হিসাব নেই