ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোটের ছুটিতে দূরপাল্লার বাস সংকটের আশঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে দূরপাল্লার বাস রিকুইজিশন করায় ভোটের আগে ও পরের সরকারি ছুটিতে যাত্রীদের পরিবহন সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

তিনি বলেন, পুলিশ ও জেলা প্রশাসকের মাধ্যমে সারাদেশে দূরপাল্লার বাস রিকুইজিশন করা হচ্ছে। এখনো আনুষ্ঠানিকভাবে কতটি বাস নেওয়া হবে তা জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ২০ হাজার দূরপাল্লার বাস ইতোমধ্যে রিকুইজিশন করা হয়েছে এবং সংখ্যা আরও বাড়তে পারে।

মো. সাইফুল আলম বলেন, ভোটের আগে ও পরে সরকারি ছুটি থাকায় মানুষ নিজ নিজ এলাকায় যাতায়াত করবে। এই সময়ে দূরপাল্লার বাস তুলে নেওয়া হলে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে।

তিনি আরও বলেন, অতীতে জাতীয় প্রয়োজনে গাড়ি রিকুইজিশন করা হলেও এভাবে দূরপাল্লার বাস নেওয়ার কোনো নজির নেই। যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে দূরপাল্লার বাসের পরিবর্তে জেলা ও শহরতলীর লোকাল বাস ও মিনিবাস রিকুইজিশনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিকুইজিশন করা বাসের ক্ষতিপূরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা জানান, বাস মালিকেরা ব্যাংক ও লিজিং কোম্পানি থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন। এসব বাস পরিচালনায় জ্বালানি খরচ, চালক ও হেলপারদের বেতন ও খোরাকি দিতে হয়। কিন্তু রিকুইজিশনের ক্ষেত্রে ক্ষতিপূরণ, জ্বালানি ব্যয় এবং শ্রমিকদের পারিশ্রমিক কে বহন করবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনের আগে তিন দিন ও পরে দুই দিনসহ মোট পাঁচ দিনের সরকারি ছুটিতে আন্তঃজেলা রুটে যাত্রীচাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। এই সময়ে বাস রিকুইজিশন অব্যাহত থাকলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান নেতারা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল
‘বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার’
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানালেন রিজভী