ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক পাঠাও (রাইড শেয়ারিং) চালক নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার সময় হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় সপরিবারে বসবাস করতেন।

আরও পড়ুন

উদ্ধারকারী নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানিয়েছেন, আব্দুল হামিদ খাঁন পাঠাও চালক ছিলেন। রোববার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল দুই নম্বর গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার কনস্টেবল সাইমন।
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয়। এদিকে, সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২
আরও পড়ুন
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত
শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত
সাইকেল চালানো শিখতে গিয়ে পিকআপের ধাক্কায় শিশু নিহত
পিকআপ-ড্রামট্রাক সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত