ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম
ফাইল ছবি

ঢাকায় খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি মেরাদিয়া পোড়াবাড়িতে থাকতেন।

আরও পড়ুন

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকায় বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে।
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ। 
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
আরও পড়ুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস