ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তাদের বাসা মুগদা মানিকনগর। তবে এর আগে তারা থাকতেন কাজলা এলাকায়। সেখানকার ভোটার তার বাবা-মা। তার বাবা মা সকালে মানিকনগরের বাসা থেকে বের হয়ে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের ৪র্থ তলার বুথে উঠার সময় ৩য় তলার সিঁড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তখন তার মা তার বাবাকে ধরে ৪র্থ তলায় ওঠান। সেখানে আরও খারাপ অনুভব করলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক মৃত বলে জানান।

আরও পড়ুন

তিনি জানান, তার বাবা একজন হার্টের রোগী। শারীরিক অসুস্থতার কারণে সকালে তার মা তাকে ভোট কেন্দ্রে যেতে না করেছিলেন। তবে পছন্দের প্রতীকে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে তার ভোট দেওয়া হয়নি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুন্ড জানান, দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোটকেন্দ্রে ভোট ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। পরিবার জানিয়েছেন, তিনি হার্টের রোগী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার