ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। ফাইল ছবি

রাজধানীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৪জন আগুনে দগ্ধ হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।

মো. মামুন নামে একজন তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, হাজারীবাগের রায়েরবাজার এলাকা থেকে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে এসেছেন।

তিনি আরও বলেন, শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান 
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’