ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় রেস্তোরাঁয় গ্যাসের আগুনে দগ্ধ ৭ কর্মচারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় এক চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস নির্গত হয়ে আগুন লেগে সাত কর্মচারী দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ কর্মচারীরা হলেন- সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২৮), সজিব (২৬), রুবেল (৩৫) ও শরীফ (২০)।

আরও পড়ুন

দগ্ধরা জানান, তারা উত্তরা তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রেস্টুরেন্টের ভেতরে গ্যাস লিকেজের কারণে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্তত ১০ জনের হাত, পা এবং মুখের কিছু অংশ ঝলসে যায়।

ঘটনার পর ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। বাকি ৭ জন বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার হাত পা এবং মুখের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থাই গুরুতর নয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস