ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফোনে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, গলায় ফাঁস দিয়ে ঢাবির নিরাপত্তা কর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ছাপড়া মসজিদ কাশমেরিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, এনায়েত উল্লাহর বাড়ি ফেনি জেলার সোনাগাজী উপজেলায়। তিনি আজিমপুরের একটি বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী লুবনাকে নিয়ে ভাড়া থাকতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এনায়েতের ফুপাতো ভাই আলমগীর হোসেন জানান, কয়েকদিন আগে এনায়েতের স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে এনায়েত ফোন কেটে দিলে তার স্ত্রী লুবনা পাশের বাসার এক ভাড়াটিয়াকে ফোন করে বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।

পরে ওই ভাড়াটিয়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বিষয়টি স্বজনদের জানালে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন দেখা যায়, নিজের কক্ষে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন এনায়েত। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা / চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
ঢাকার মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যদের মধ্যে একজন আনসার সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। পরে ডিজিএফআই এর দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে চাকরি থেকে বরখাস্ত এবং ১ বছরের কারাদণ্ড দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।
চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
‘মজুরি বাড়ানোর বদলে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে’
ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ