ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বগুড়া মডেল সিটি হিসেবে গড়ে উঠবে: আতিকুর রহমান রুমন

বাসস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ এএম
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজিত ইফতার মাহফিলে আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৪ মার্চ) গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আতিকুর রহমান রুমন বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে।
এ সময় বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছি না আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করব। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাব।’

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
আরও পড়ুন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র