ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢামেক হাসপাতালের সামনে ফুটপাত থেকে হকার সরিয়ে সৌন্দর্যবর্ধন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাতে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মেডিকেলের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হবে।

পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন

সকাল ১০টায় সরেজমিন দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের সড়কের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দেয়ালে প্রায় ১৩৫০ ফুট বিভিন্ন রঙে গ্রাফিতি আকা হয়। এসব গ্রাফিতিতে গ্রামীণ ঐতিহ্যসহ নানা ধরনের ফুল আকা হয়েছে। আর ফুটপাতের ওপর স্কয়ার ফুলের টব ২৫০টি, বসার আসন ৫০টি, গোল টব ৩০০টি, গাছ ৬৪৯টি, আরসিসিবিন ২০টি স্থাপন করা হয়েছে। ফলে চলার পথে এ দৃশ্য যে কারো দৃষ্টি আকর্ষণ করছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান বলেন, আগে এ ফুটপাত হকারদের দখলে ছিল। সম্প্রতি ডিএসএসর এক উচ্ছেদ অভিযানে তাদের উচ্ছেদ করা হয়। এখন পাইলট আকারে ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এভাবে নগরের অন্য এলাকার ফুটপাতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করবে করপোরেশন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
আরও পড়ুন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ময়মনসিংহে ফুটপাত থেকে ১২লাখ টাকা চাঁদাবাজি
ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘২০২৫ সালে ধর্ষণের অভিযোগ নিয়ে ঢামেক হাসপাতালে এসেছেন ১১০০ নারী’