ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীর সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার দুজন হলেন সালমা আক্তার (৩৫) ও মো. মিজানুর রহমান কিরন (৪০)।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাতে রাজধানীর ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, মামলার বাদী একজন ব্যবসায়ী এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ২৮ ফেব্রুয়ারি রাতে পারভেজ নামে এক আসামি বাদীকে রাজনৈতিক আলোচনার কথা বলে শেওড়াপাড়ায় ডেকে নেয়।

পরে কৌশলে তাকে বাসায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়।

এক পর্যায়ে সালমা আক্তারকে ব্যবহার করে বাদীর সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা হয়।

এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। পরে ভিডিও ও ছবি মুছে ফেলার শর্তে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে বাদীর কাছ থেকে টাকা আদায় করা হয় এবং আরও টাকা দাবি করা হচ্ছিল।

এ ঘটনায় ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার পর র‌্যাব প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
৭ কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক