ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযানের ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংস্থাটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসব অনুপযোগী যানবাহন চলাচল করলে জরিমানা, ডাম্পিংসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস ও পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগরে চলাচল করছে, যা প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

বিআরটিএর ২০২৩ সালের ১৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছরকে ইকোনমিক লাইফ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ডিএমপি জানিয়েছে, এই সীমা অতিক্রম করা কোনও যানবাহন ঢাকা মহানগরে চলাচল করলে বিশেষ অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান ট্রাফিক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত হবে।

এছাড়া যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্টদের প্রতি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন রাস্তায় না নামানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২
রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও এতে কেউ আহত হননি। এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ‎ ‎তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। আরটিভি/টিআর
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
মোটরযান চালকদের দুঃসংবাদ দিল ডিএমপি